বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ উত্তরাঞ্চল থেকে শিমুল গাছ বিলুপ্তপ্রায় বালিয়াকান্দিতে ভাই ভাই ফিলিং স্টেশন ও মা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা জয়পুরহাটে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৯ বালিয়াকান্দিতে মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের মামলায় গ্ৰেফতার-১ দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১০০ লিটার চোলাই মদসহ এক কারবারী গ্রেপ্তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পের আমলে সর্বোচ্চ সংঘাত ঢাকার বাতাসের মান আজ ভালো

তথ্যের সত্যতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:44 pm, সোমবার, ৮ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক মূল প্রবদ্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসের মেহেদী হাসান। প্রবন্ধে বলা হয়, প্রযুক্তি হাতের মুঠোয় চলে আসায় মানুষ প্রচলিত গণমাধ্যমের অপেক্ষায় থাকছে না। ইন্টারনেট ভিত্তিক মাধ্যমগুলোয় ভীড় করছেন।

বিশ্বে ৫শ’ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৪শ’ কোটি।

গবেষণায় দেখা গেছে, মিথ্যা খবর সত্য খবরের তুলনায় প্রায় ৬ গুণ দ্রুত ছড়াতে পারে। ২০১৭ সালে দেশে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে।

সহকারী তথ্য অফিসার রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সেমিনারে অংশগ্রহণ করেন।

facebook sharing button

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com