
সিরাজগঞ্জের কাজিপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল
কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে (রবিবার) সকাল দশটায় উপজেলা অডিটোরিয়ামে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ উপপরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা। স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার দিদারুল আহসান, কাজিপুর উপজেলা সমবায় অফিসার খালেকুজ্জামান খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা বলেন, কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকী করণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষিকাজে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্প একটি যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ। কৃষিকে রপ্তানিমুখী ও বাণিজ্যিকীকরণে পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি কৃষকদের স্বাবলম্বী করে তুলতেও এ প্রকল্প সহায়ক ভূমিকা রাখছে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, কাজিপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে স্থানীয় কৃষক- কৃষিশানী, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।