বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী গরমে খেতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ কম তেলে রান্না করার কৌশল জেনে নিন অর্থাভাবে ফুটপাতে প্রবীণ অভিনেত্রী, উদ্ধার করল পুলিশ গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ চেক নারী ফুটবলের কোচ পেত্র ভ্লাখোভস্কিকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি কোথায়? দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস

কাজিপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

টি এম কামাল
  • আপডেট সময় : 7:24 pm, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
 “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে নয়টায় এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে মিলিত হন। এরপরই ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে ভূমি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এরপর জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, কাজিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি টি এম কামাল, সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভূমিসেবা মেলায় কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, ‘মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নামজারি খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে। তিন দিনের মেলায় যে সকল সেবাপ্রার্থীরা নাম জারির আবেদন করবেন, তাদের কাগজপত্র সঠিক থাকলে মেলা শেষ হওয়ার পূর্বেই খতিয়ান হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, সহকারী কমিশনার (ভূমি) এর দরজা সকলের জন্য খোলা, সেবাপ্রার্থীরা সরাসরি এসে নিজের কাজ নিজে করুক, তৃতীয় কোন ব্যক্তির কাছে গিয়ে প্রতারিত না হোক-সে লক্ষ্যে দালাল মুক্ত ভূমিসেবা প্রতিষ্ঠিত করতে হবে। জনসাধারণকেও তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হয়রানি মুক্ত সুন্দর ভূমিসেবা প্রদানের জন্য। আমরা সেটা করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে এবং জনগণকে দ্রুত সেবা দিতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলা ঘুরে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, এক জায়গায় বিভিন্ন ভূমিসেবা পেয়ে তারা সন্তুষ্ট। বিশেষ করে অনলাইনে নামজারি ও খাজনা সংক্রান্ত তথ্য সহজে পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে তারা আশা প্রকাশ করেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com