শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বালিয়াকান্দিতে ক্যান্সারে আক্রান্ত গৃহবধূর আত্মহত্যা

জাকির হোসেন পাটোয়ারী , রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 11:46 am, শনিবার, ৯ মে, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পারভিন (৪৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভিন বড় হিজলী গ্রামের আবু জাফরের স্ত্রী এবং আবু কালামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে তিনি ঘরের ভেতরে পরনের কাপড় গলায় পেঁচিয়ে আড়ার সঙ্গে ফাঁস নেন। পরে তার ছেলে পারভেজ মাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আশপাশের লোকজন এসে তাকে নিচে নামালে তিনি মৃত ছিলেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com