সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:15 pm, রবিবার, ১৫ মে, ২০২২

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও পশ্চিমহাটি গ্রামে ঋণের টাকা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে পুত্রের ছুরিকাঘাতে পিতা আজদু মিয়া (৫৫) নিহত হয়েছেন। আজদু মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় ও ঋণের টাকা নিয়ে আজদু মিয়ার সাথে শনিবার রাতে ছেলে মাসুম মিয়ার (২০) ঝগড়া হয়। একপর্যায়ে মাসুম ক্ষিপ্ত হয়ে পিতাকে ছুরিকাঘাত করেন।এতে ঘটনাস্থলেই আজদু মিয়া মারা যান।
 
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মাসুমকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com