বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

সুস্থ থাকতে চাইলে বদলে ফেলুন ঘুমানোর অভ্যাস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:54 pm, বুধবার, ১৪ মার্চ, ২০১৮

১২৩৪সিএনআই নিউজ : রাতে আপনি যদি ডান দিকে, চিৎ বা উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস থাকে, এখনই সেই অভ্যাস বদলে ফেলুন। চেষ্টা করুন বাঁ দিক ফিরেই ঘুমাতে।

গবেষণায় দেখা গেছে, চিৎ হয়ে শুলে শ্বাস-প্রশ্বাসে অনেক বেশি বাধা সৃষ্টি হয়। বিশেষত, যাদের স্লিপ অ্যাপনিয়ার মতো অসুখ রয়েছে, তাদের তো কখনওই চিৎ হয়ে শোয়া উচিৎ নয়।

গবেষকরা বলছেন,  বাঁ পাশ ফিরে ঘুমালে, পাকস্থলী টক্সিন ফিল্টার করার জন্য অনেক বেশি সময় পায়। ত্বকে তারুণ্য বজায় থাকে, হজমশক্তিও বাড়ে। ডান দিক ফিরে ঘুমালে লিম্ফেটিক সিস্টেমের কাজে বাধা সৃষ্টি হয়, টক্সিন ঠিকমতো পরিশ্রুত হতে পারে না। লিম্ফ ফ্লুইড চলাচলের পথেও বাধা আসে। ফলে প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই কিছু না ভেবে আজ থেকেই বাঁ দিকে শোয়ার অভ্যাস করুন।

প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু দেখবেন, ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। রাতে বাঁ দিক ফিরে শুয়ে, আপনার ডান-দিকে পিঠ ঘেঁষে পাশবালিস রাখুন। ডান দিকে ফিরতে গেলে, পাশবালিশে বাধা পেয়ে, সতর্ক হয়ে যাবেন। কিংবা প্রথম ক’দিন ডান দিকে নাইট ল্যাম্প জ্বেলে রাখুন। ওপাশ ফিরতে গেলেই, চোখে আলো লাগবে। দেখবেন, নিজে থেকেই বাঁ দিকে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে।

 

 

 

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/২১৭৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com