সিএনআই নিউজ :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকার অঙ্গীকার অনুযায়ী দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করেছে।
তিনি বলেন, সকল হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা হয়েছে। শুধুতাই নয় চিকিৎসা সেবার জন্য দেশের জনগণকে আর হয়রানির শিকার হতে হয় না। বিএনপি সরকার এ সব সমস্য সমাধান করতে ব্যর্থ হয়েছিল।
তিনি শনিবার সিরাজগঞ্জের দত্তবাড়ীতে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আর পিএ’র ৩৪ কোটি টাকা ব্যয়ে নার্সিং কলেজ, ছোনগাছা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থান পরিদর্শন ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানাধীন কাজ পরিদর্শন করেন।
এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে এখন উদীয়মান অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে গত ৮ বছরে বাংলাদেশের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। অথচ খালেদা জিয়া সত্যকে সত্য বলতে পারছেন না। শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করছেন।
তিনি বলেন, বতর্মান সরকার স্বাস্থ্য সেবা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দেবার যে অঙ্গীকার করেছিলেন তা আজ বাস্তবায়িত হচ্ছে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহী, সিরাজগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল রেজাউল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মঞ্জুর রহমান ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
জাহিদুল ইসলাম অনিক/সিএনআই নিউজ/০০৯
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com