[caption id="attachment_55172" align="alignleft" width="400"]
File Picture[/caption]
সিএনআই নিউজ : দক্ষিণ-পূর্ব এশিয়ায় যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে নয়াদিল্লীতে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ মঙ্গলবার সকালে তিনি জেট এয়ারওয়েজ যোগে নয়াদিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে চলমান কর্মসূচির মূল্যায়ন, নতুন কর্মসূচি প্রণয়ন এবং চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনার জন্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্য মন্ত্রীদের দুই দিনব্যাপী এই বৈঠক আগামীকাল শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী আগামী ১৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com