[caption id="attachment_55172" align="aligncenter" width="400"]
File Picture[/caption]
ঢাকা, সিএনআই নিউজ : তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদেরকে নিয়মিত উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিত সকল স্তরের জনবলের উপস্থিতি নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। গ্রামের দরিদ্র মানুষ যেন সহজে ও বিনামূল্যে চিকিৎসা পায় সেদিকে লক্ষ্য রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালের যন্ত্রপাতি সচল রাখতে সংশ্লিষ্টদের সব সময় সতর্ক থাকার তাগিদ দেন মন্ত্রী।
তিনি আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষ থেকে ভিডিও কনফারেন্স যোগে কয়েকটি বিভাগের স্বাস্থ্য পরিচালক ও জেলার সিভিল সার্জনের সাথে মত বিনিময়কালে একথা বলেন। তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা সম্পর্কে আকস্মিক খোঁজ খবর নেয়ার পদক্ষেপ হিসেবে তিনি এই ভিডিও কনফারেন্সের উদ্যোগ নেন।
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স¦াস্থ্যমন্ত্রী আজ মাদারীপুর, নড়াইল, নোয়াখালী, পাবনা, খুলনা, মেহেরপুর, রাজশাহী, রাঙ্গামাটি, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও সিলেটের সিভিল সার্জন এবং রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের সাথে পৃথকভাবে কথা বলে মাঠ পর্যায়ের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সম্পর্কে খোঁজ খবর নেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com