সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

কারাগার থেকে মুক্ত রিজভী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:30 pm, বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
File Picture

File Picture

সিএনআই নিউজ : কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার বিকালে তিনি মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ জানান, মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই শেষে বিকাল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। চলতি বছরের ২৯ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির জানান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. রুহুল কবির রিজভীকে কারাফটকে স্বাগত জানাতে সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।
কারাফটকে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।
এর আগে রমনা থানায় নাশকতার মামলায় ছয় মাসের জামিন পান রিজভী। ১৩ অক্টোবর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
অপরদিকে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নাশকতার অভিযোগে করা পৃথক পাঁচটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবন মোড়ে বাসে অগ্নিসংযোগ ও এক পুলিশ কর্মকর্তা মৃত্যুর ঘটনায় রিজভীর বিরুদ্ধে রমনা মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com