[caption id="attachment_64279" align="aligncenter" width="600"]
ফাইল ছবি : সিএনআই নিউজ[/caption]
সিএনআই নিউজ ডেস্ক : রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছে। নিহতদের একজন সাত বছরের শিশু শাকিল তার মায়ের সাথে হাসপাতালে একজন রোগী দেখতে এসে প্রাণ হারালো। এ ঘটনায় তার মাও আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ. বাচ্চু মিয়া জানান, সকাল নয়টার পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ফাঁকা অ্যাম্বুলেন্সটি হাসপাতালের সামনেই পথচারীদের ওপর উঠে যায়। এতে মারা যান মধ্যবয়স্ক একজন ও শিশু শাকিল। মধ্যবয়স্ক ব্যক্তিটি হাসপাতালের সামনে ভিক্ষা করতেন বলে তিনি জানান।
এসআই বাচ্চু মিয়া জানান, প্রাথমিকভাবে তারা জেনেছেন গাড়ির চালক সামনেই রিকশা দেখতে পেয়ে ব্রেক না করায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশারোহী আরও তিনজন আহত হয়েছেন। চালককে আটক করে শাহবাগ থানায় নেয়া হয়েছে। সূত্র : বিবিসি বাংলা
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com