প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০১৬, ১২:৩৮ এ.এম
নিয়মিত দৈহিক মিলনে হৃদরোগের সম্ভাবনা কমে !
![]()
সিএনআই নিউজ ডেস্ক : আপনার জর হয়েছে। কাউকে একথা বলতে আপনি কি লজ্জা পান? আপনার পেটে ব্যাথা অথবা মাথা ব্যাথা করছে। এটা বলতেও কি আপনি লজ্জা পান? আমি জানি, সব কয়টি প্রশ্নের উত্তরই হবে "না"। তাহলে যৌন বিষয়ক কোন সমস্যা হলে তা নিয়ে আলোচনা বা সমাধান চেয়ে কারো সাথে শেয়ার করতে কেন লজ্জা পাবেন? যৌন সমস্যা এবং তার সমাধান নিয়ে দেখুন। শুধু সমস্যা এবং তার সমাধানই নয়, অনেক অজানা কথা জানতে পারবেন যা আমাদের দেশে সাধারণ মানুষের কাছে সব সময়ই অজানা আর লজ্জার বিষয় হয়ে আছে।
নিয়মিত সহবাসে হৃদরোগের সম্ভাবনা কমে
যৌন মিলনের ফলে পুরুষদের হৃদরোগের সম্ভাবনা কমে৷ সম্প্রতি একটি গবেষণাতে এই বিষয়টি প্রমানিত হয়েছে৷ যে সব পুরুষরা নিয়মিত ভাবে সহবাস করেন তাদের হৃদরোগ হওয়ার মাত্রা অর্ধেক শতাংশ কমে যায়৷ ম্যাসাচুটেসের নিউ ইংল্যান্ড ইনস্টিটিউটের বৈজ্ঞানিকরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন৷ তারা 40 থেকে 70 বছরের পুরুষদের নিয়ে দীর্ঘ 16 বছর ধরে এই গবেষণা চালিয়েছেন৷ বৈজ্ঞানিকরা তাদের গবেষণাতে যে টা পেয়েছেন তা হল যে সব পুরুষরা নিয়মিত সহবাস করেছেন তারা অন্য পুরুষদের তুলনায় তারা বেশী সুস্থ ছিলেন৷ বৈজ্ঞানিকদের মতে সপ্তাহে দুই বার বা তিন বার সহবাস করলে পুরুষদের হৃদরোগের সম্ভাবনা 45% কমে যায়৷ অপরদিকে যারা সপ্তাহে এক বার বা এর চেয়ে কম পরিমাণে সহবাস করেন তাদের হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়৷
মহিলাদের সুস্থ জীবন দেয় সহবাস
যৌন মিলন শুধু শারীরিক চাহিদাই মেটায় না৷ তা মহিলাদের সুস্থ থাকতে সহায়তা করে৷ জীবনসঙ্গীর সঙ্গে সহবাসে তৃপ্তি লাভে নাকি মহিলারা নাকি সুস্থ জীবন লাভ করতে পারেন৷ তাদের মধ্যে পজিটিভ এনার্জী আসে এবং জীবনী শক্তি বাড়ে৷ সম্প্রতি একটি গবেষণায় সেটাই প্রমানিত হয়েছে৷ মোনাস ইউনির্ভাসিটিতে এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছিল৷ গবেষকরা 265 জন মহিলাদের নিয়ে গবেষণা করেছিলেন৷ এদের প্রত্যেকেরই বয়স ছিল 26 থেকে 65 বছরের মধ্যে৷ এক্ষেত্রে গবেষকরা প্রমাণ করেছেন জীবনসঙ্গীর সঙ্গে সহবাসে মহিলারা যদি তৃপ্তি লাভ করেন তাহলে শারীরিভাবে তারা সুস্থ থাকতে পারবেন৷ শারীরিক কোন সমস্যা থাকবে না৷ অনেক সময় মাসে দু বার সহবাসের মধ্যে দিয়েই আপনি সেই তৃপ্তিটা লাভ করতে পারেন৷ আবার অনেক সময় খুব বেশী মাত্রায় সহবাস করলেও সেই সুখটা পাওয়া যায় না৷
সূত্র : অনলাইন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube