সিএনআই নিউজ, ২ জুন : সরকারের মন্ত্রী-এমপিরা যাতে বেশি বেশি লুটপাট করে পকেট ভরতে পারে সেই বাজেট ঘোষণা করেছে বলে এক প্রতিক্রিয়ায় মন্তব্য করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যে সরকারের কোনো বৈধতা নেই সেই সরকার আবার কিসের বাজেট ঘোষণা করছে। অবৈধ সরকারের মন্ত্রী-এমপিরা যাতে বেশি বেশি লুটপাট করে পকেট ভরতে পারে সেই বাজেট ঘোষণা করেছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিকদল এ আলোচনাসভার আয়োজন করেছে।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজর“ল ইসলাম খান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুর“ল ইসলাম নাসিম, সহ সভাপতি মেহেদী আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর করিম মজুমদারসহ শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com