প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০১৬, ৬:৪৪ পি.এম
শুরু হচ্ছে অষ্টম রাউন্ডের খেলা
![]()
ঢাকা: চার দিন বিরতির পর মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের খেলা। মঙ্গলবার (২৪ মে) মাঠে নামবে ছয়টি দল। দলগুলো হলো, মোহামেডান, প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক, আবাহনী ও কলাবাগান ক্রিকেট একাডেমি।
মিরপুরে সকাল ৯টায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানধারী মোহামেডানের মুখোমুখি হবে ছয় নম্বরে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেটার্স।
প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে ৭ ম্যাচের ৫ জয় ও ২ হারে প্রাইম দোলেশ্বরের সমান ১০ পয়েন্ট নিয়ে মোহামেডান নেট রান রেটে এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে প্রাইম দোলেশ্বরের কাছে হেরে যাওয়ায় লিগের নিয়মা অনুযায়ী শীর্ষে প্রাইম দোলেশ্বর।
একই সময়ে দিনের অপর ম্যাচে ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মাঠে নামবে একেবারে তলানীতে থাকা কলাবাগান ক্রিকেট একাডেমি।
আর সাভারের বিকেএসপিতে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ নবম স্থানে অবস্থান করা আবাহনী।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube