প্লে অফ নিশ্চিত। সামনে রয়েছে ফাইনালে উঠার হাতছানি। পরে শিরোপায় চুমু আঁকা। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ সময় পার করছে সানরাইজার্স হায়দারবাদ। তবে এরই মাঝে দুঃসংবাদ শুনতে হচ্ছে তাদের। টুর্নামেন্টে বাকি ম্যাচগুলোর জন্য তারা পাবে না দলের নির্ভরযোগ্য অভিজ্ঞ পেসার আশিষ নেহরাকে। এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।
বিবৃতিতে তারা উল্লেখ করে, ‘গত ১৫ মে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন আশিষ নেহরা। বর্তমানে তিনি ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। তাকে দেখভাল করছেন তিনি অর্থপেডিক বিশেষজ্ঞ সার্জন। আশা করি দ্রুতই তিনি ফিরবেন প্রতিযোগিতামূলক ম্যাচে। তবে দুর্ভাগ্য হলেও সত্যি, চলতি আইপিএলের বাকি ম্যাচগুলোতে তিনি আর খেলতে পারবেন না।’
টুর্নামেন্টের শেষের দিকে এসে নেহরার এমন ইনজুরি, সানরাইজার্স হায়দরাবাদের জন্য বড় ধাক্কাই। এই দলে খেলে আসছেন বাংলাদেশের কাটার বিস্ময় মুস্তাফিজুর রহমান। নেহরার অবর্তমানে বাড়তি দায়িত্ব নিতে হবে মুস্তাফিজকে। এবারের আইপিএলে নেহরা ১২ ম্যাচের মধ্যে আটটিতেই খেলে নিয়েছেন ৯ উইকেট। টি-২০ বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছিলেন নেহরা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com