জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরকে ঘিরে পাবনায় নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ১৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, রাতে অভিযান চালিয়ে পাবনা সদর থেকে ১১ জন ও সাঁথিয়া থেকে ৩ জনকে আটক করা হয়। এ ছাড়া নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষ করে নিজামীর গ্রামের বাড়ি উপজেলার মনমথপুর গ্রামে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আটকদের কারাগারে পাঠানো হবে। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com