ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম আসরে শুরু থেকেই ঝলক দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তবে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন এটাই সত্যি। প্রতিটি ম্যাচে ওয়ার্নানের ম্যাচ পরিচালনা চলছে একই ধারায়।
ম্যাচের গতিপ্রকৃতি বুঝে নতুন কোনো সিদ্ধান্ত তাকে নিতে দেখা যাচ্ছে না। এতে প্রায় প্রতি ম্যাচে মুস্তাফিজকে দিয়ে দেরি করে বোলিং করান ওয়ার্নার। এই কারণে অনেকেই বলছেন, ওয়ার্নারের ‘মুখস্থ নেতৃত্বে’ নিজের সেরাটা দিতে পারছেন কাটার মুস্তাফিজ।
আজ নিজেদের
ইন্ডিয়ান্সের বিপক্ষে পূর্বের ম্যাচগুলোর মত একই অবস্থায় বোলিং করে সফল হয়েছেন কাটার মাস্টার। মুম্বাইয়ে বিপক্ষে ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তবে মুস্তাফিজকে যে ওয়ার্নার এক্সটা কার্ভার দেওয়ার জন্য রেখেছেন তা বুঝা যার তার রান রেট দেখে।
তবে সর্বোচ্চ বড় কথা হচ্ছে প্রতি ম্যাচেই মুস্তাফিজকে ডেথ ওভারের জন্য রেখে দেন ওয়ার্নার। সর্বশেষ মুম্বইয়ের বিপক্ষে মুস্তাফিজকে বল করতে দেয়া হয় নবম নাম্বারে। তাকে দিয়ে শুরুর দিকে ৬ কিংবা ৭ ওভার বল করিয়ে প্রতি ম্যাচে শেষে তাকে দিয়ে দুই ওভার বল করানো ওয়ার্নারের রীতি হয়ে দাঁড়িয়েছে।
মুস্তাফিজ ডেথ ওভারে ভাল বল করেন ঠিক আছে।
চলামান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে উঠার পথে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে মিচেল ম্যাকক্লেগানের ঠিক পরেই রয়েছেন এই কাটার মাস্টার। মিচেল ম্যাকক্লেগানের শিকারে রয়েছে ১৪ উইকেট।
ম্যাচ শুরুর আগে ১০ উইকেট ছিল মুস্তাফিজের। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট পান। পরের দুই ওভারে তুলে নেন আরো দুই উইকেট। তিন উইকেট নিয়ে চলে আসেন তালিকার দ্বিতীয় অবস্থানে। সুযোগ তৈরি হয় তালিকার শীর্ষে ওঠার।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com