
২০১৭ সালের জন্য জাপান সরকারের প্রদত্ত মনবুকাগাকাশো বৃত্তির জন্য সার্কুলার দেয়া হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্থ আহ্বান করা হয়েছে।
জাপানে স্নাতক, কলেজ অব টেকনোলজি এবং স্নাকত্তর ও পিইচডি পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি প্রোগ্রামে ৫০ জন করে মোট ১৫০ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হবে। মনোনীতদেরকে ফাইনাল সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। আর এ আবেদনের সময়সীমা আগামী ১৫ মে পর্যন্ত।
উল্লেখ্য, জাপানিজ ভাষা জানা এবং টোফেল ও আইলটিএস জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদন করা যাবে শিক্ষা মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.banbeis.gov.bd/MEXT) থেকে।
মূল সার্কুলার
