বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

হরতালবিরোধী মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:49 pm, রবিবার, ৮ মে, ২০১৬
রাজধানীর মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দুই সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার ‍বুলেট ও টিয়ার শেল ছুড়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।
1462693956রবিবার বেলা সাড়ে ১১ টায় মিরপুর ১ নম্বর গোল চক্করে  স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ও নড়াইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায়, জামায়াত নেতা নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল বের করে দুই পক্ষ। আসলামুল হকের পক্ষে যুবলীগ নেতা শুভ মিছিলের নেতৃত্ব দেয়। অন্যদিকে, সাবিনা আক্তার তুহিনের পক্ষে যুবলীগ নেতা কাসেম নেতৃত্ব দেয়। মিছিল দুইটি মিরপুর ১ নম্বর গোল চক্করে মুখোমুখি হলে সংঘর্ষে সূত্রপাত হয়। এসময় দুই পক্ষ থেকে গুলি ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
দুই পক্ষের সংঘের্ষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর  ইকবাল হোসেন তিতু গুরুতর আহত হয়েছেন। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ জাকির, মনিরুল, আল-আমিন   ও হানিফসহ সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মিরপুর বিভাগের উপকমিশনার কায়েমুজ্জামানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com