বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

‘পার্বত্যাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:48 pm, রবিবার, ৮ মে, ২০১৬

সরকার পার্বত্যাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নত করতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। ইতিমধ্যে শান্তিচুক্তির মাধ্যমে সে অঞ্চলে সংঘাত বন্ধ করেছি। নানা অবকাঠামো উন্নয়ন করেছি। আর যেটুক বাকি আছি, আমরা সব করে দেবো। এ সময় প্রধানমন্ত্রী পার্বত্য শান্তিচুক্তির পুরোপুরি বাস্তবায়নে সব পক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এ অঞ্চলে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সব পক্ষকে কাজ করতে হবে।130423Pm-1-(3) তারা আমাদের স্বজন, আমাদের লোক। তাদের দেখাশোনা তো আমাদেরই করতে হবে। আজ রবিবার সকালে রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী। বেইলী রোডের অফিসার্স ক্লাবসংলগ্ন দুই একরের নির্ধারিত স্থানে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন গড়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, এ কমপ্লেক্সে এসে পার্বত্য অঞ্চলের মানুষ যেন বুঝতে পারে, এটাই তাদের এলাকা। সেভাবেই এই কমপ্লেক্স করা হচ্ছে। তিনি স্মরণ করেন, পার্বত্যাঞ্চলে একসময় সংঘাত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই সংঘাত বন্ধে শান্তিচুক্তি করেছে। অথচ বিএনপি সেই শান্তিচুক্তির বিরোধিতা করেছিল। তারা হরতাল ডেকেছিল। শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পার্বত্যাঞ্চলের উন্নয়নেও কাজ করছি। এ অঞ্চলে পর্যটকরা যেন আরও বেশি আকৃষ্ট হন, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অঞ্চলের উন্নয়নে আমরা নজর দিয়েছি। পার্বত্য চট্টগ্রামে আমরা রাস্তা করে দিয়েছি, চাষাবাদের ব্যবস্থা করে দিয়েছি। ব্রিজ করেছি। একহাজার কিলোমিটার রাস্তা করেছি, বিদ্যুৎ দিয়েছি। ৮৫৯ কোটি টাকা বরাদ্দ করেছি প্রত্যক ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য। কারিগরি প্রতিষ্ঠান করে দিয়েছি, যেন ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে পাহাড়ি অঞ্চলের মানুষের সুসম্পর্ক ছিল এবং আছে। যে কারণে শান্তিচুক্তি করা সম্ভব হয়েছিল। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তি হয়েছিল। যদিও শান্তিচুক্তি এত সহজ ছিল না। পাহাড়ি অঞ্চলে রক্ষক্ষয়ী সংঘর্ষে হয়েছে। এখন সেই পরিস্থিতি নেই। শান্তিচুক্তির অধিকাংশ ধারা আমরা বাস্তবায়ন করেছি। শান্তিচুক্তি হলেও ২০০১ বিএনপি ক্ষমতায় এসে পার্বত্য অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেন নেটওয়ার্ক দেয়নি জানি। আমরা ক্ষমতায় এসে সেখানে মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থা করেছি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com