কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। যেখানে কাকার মতো অনিয়মিত ফুটবলারের সুযোগ মিললেও ঠাঁই হয়নি অধিনায়ক নেইমার, অভিজ্ঞ ডেভিড লুইজ, থিয়েগো সিলভা ও মার্সেলোর। আগামী ৫ মে আসরকে কেন্দ্র করে ২৩ সদস্যের মূল দল ঘোষণা করা হবে। তবে তার আগে কোচ কার্লোস দুঙ্গার এমন তারকাবিহীন দল দেখে বিস্মিত ব্রাজিল সমর্থকরা। পিএসজি তারকা লুইজ ২০১৪ ঘরের মাঠে বিশ্বকাপে ব্রাজিলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন। তবে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে ছিটকে যেতে হলো এ ডিফেন্ডারকে। অন্যদিকে কোচের আস্থাভাজন না হওয়ায় জায়গা হয়নি পিএসজির থিয়েগো সিলভা ও রিয়াল মাদ্রিদের মার্সেলোর। তবে নেইমারের বিষয়টি একটু ভিন্ন। জাতীয় দলের হয়ে চলতি বছর ব্রাজিল অধিনায়ক একটির বেশি টুর্নামেন্টেই খেলতে পারবেন-এমন চুক্তি হয়েছিলো তার ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের মাঝে। পরে সমঝোতার ভিত্তিতে ঘরের মাঠে রিও অলিম্পিকেই নেইমারের খেলার ব্যাপারে সম্মত হয় তারা। আর এই কারণেই কোপাতে মাঠের বাইরেই থাকতে হচ্ছে এ তরুণ স্ট্রাইকারকে। ব্রাজিলের ৪০ সদস্যের তালিকা: গোলরক্ষক: অ্যালিসন, দিয়েগো আলভেস, এডারসন, মার্সেলো গ্রোহে। ডিফেন্ডার: দানি আলভেজ, রদরিগো কাইয়ো, ফ্যাবিয়ানো, ফাগনার, গিল, জেমারসন, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, গ্যাব্রিয়েল পাওলিস্তা, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস। মিডফিল্ডার: রাফিনহা আলকান্ত্রা, ফিলিপ অ্যান্ডারসন, রেনাটো অগাস্টো, ক্যাসিমিরো, ডগলাস কস্তা, ফিলিপ কোতিনহো, ইলিয়াস, ফার্নানদিনহো, পাওলো হেনরিক গানসো, লুইজ গুস্তাভো, কাকা, লুকাস লিমা, লুকাস মোউরা, অস্কার, ওয়ালাসে, উইলিয়ান। ফরোয়ার্ড: রবার্তো ফিরমিনহো, গ্যাব্রিয়েল, হাল্ক, গ্যাব্রিয়েল জেসাস, জোনাস, লুনা, রিকার্ডো অলিভিয়েরা, অ্যালেক্স টেক্সিরিয়া।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com