বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

যশোরে পূজা পরিষদ নেতার ছেলেকে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:42 pm, শনিবার, ৭ মে, ২০১৬

যশোরে পূজা উদযাপন পরিষদ নেতার ছেলে মুরারী মোহন মজুমদারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ মে) রাতে জেলা সদরের মালঞ্চীতে তাকে ছুরিকাঘাত করা হয়।

শনিবার (৭ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুরারী মোহন যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রবীন্দ্রনাথ মজুমদারের ছেলে ও শহরের খালধার রোড এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্র মতে, শুক্রবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে মুরারী মোহন মজুমদার বেনাপোল থেকে মোটরসাইকেলে বাড়িতে আসছিলেন। পথিমধ্যে যশোর সদরের মালঞ্চীতে ৪/৫জন সন্ত্রাসী তার পথরোধ করে। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা মুরারী মোহনকে উদ্ধার করে মারাত্মক জখম অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোকাদ্দেছ আলী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কেউ মামলা করতে আসেনি। এমনকি নিহতের স্বজনরাও পুলিশকে পুরো ঘটনা বিষয়ে অবহিত করেনি।

এদিকে, এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করেছে যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ। সংগঠনের সভাপতি দুলাল সমাদ্দার ও সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ ভাস্করসহ নেতারা এক বিবৃতিতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com