বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

বংশালে এএসআইকে কুপিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:40 pm, শনিবার, ৭ মে, ২০১৬

রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি কোপে আহত হয়েছেন বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান। আহতাবস্থায় এ পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আনিসুর রহমানের শরীরের বেশ কয়েক জায়গায় গভীর ক্ষত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে নবাবপুরের কদম আলী গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালনের সময় ৩ থেকে ৪ দুর্বৃত্ত আনিসুর রহমানের ওপর আকস্মিক হামলা চালায়। দুর্বৃত্তরা এই পুলিশ কর্মকর্তার গলায়, ঘাড়ে, পেটে ও পায়ের উরুতে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় আহত পুলিশ কর্মকর্তার চিৎকারে অদুরে কর্তব্যরত সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত রাজারবাগে পুলিশ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আনিসুর রহমান বংশাল থানার নবাবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

চিকিৎসাধীন পুলিশ সদস্যকে ঢামেকে দেখতে এসে ওই জোনের ডিসি মো. মফিজউদ্দিন সংবাদ কর্মীদের বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। তবে কি কারণে পুলিশের এ কর্মকর্তাকে কোপানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com