বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

‘নির্বোধের মত মিথ্যাচার করছেন খালেদা’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:32 pm, শনিবার, ৭ মে, ২০১৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, জয়কে নিয়ে খালেদা জিয়া নির্বোধের মত মিথ্যাচার করছেন। তার মিথ্যাচার অবিশ্বাস্য। সাহস থাকলে জয়ের চ্যালেঞ্জ নিয়ে প্রমাণ করুন, না হলে মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভার আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, খালেদা জিয়া মিথ্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তিনি এমন মিথ্যাচার করছেন, সেই মিথ্যাচার এমন যে, সেগুলো নির্বোধের কথার মত শোনায়। তিনি যেভাবে যুক্তরাষ্ট্রে জয়ের অ্যাকাউন্টে টাকা থাকার কথা বলছেন, সেটি অসম্ভব। এসব বলার কারণ হচ্ছে, শেখ হাসিনা ও তার পরিবারকে হেয় করা। কিন্তু জয় তার বক্তব্যকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, তার সৎ সাহস আছে। প্রধানমন্ত্রীও কাল সংসদে খালেদা জিয়াকে সে চ্যালেঞ্জ গ্রহণ করার কথা বলেছেন। সভায় সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের শরিফ নূরুল আম্বিয়া, বাসদের রেজাউর রশিদ খানসহ জোটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com