চলমান আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বিশ্ব ক্রিকেটের বিস্ময় বাংলাদেশের বালক মুস্তাফিজের অভিষেক হয়েছিল। প্রথম ম্যাচ থেকে প্রতিটি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ। আইপিলে পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের উইকেট। তার বোলিংয়ে খেই হারিয়েছেন বেন্ডন ম্যাককালাম, শন মার্শের মতো ব্যাটসম্যানরাও।
এই মুস্তাফিজকে পেয়ে গালে চুমু খেয়ে মনের আশার পূরণ করে নিয়েছেন এক রাশিয়ান সুন্দরী ভ্রাদিনা। সেলফি তুলতে গিয়ে মুস্তাফিজের গালে চুমু দিয়ে বসেন ভ্রাদিনা। স্বভাবসুলভ ভঙ্গিতে লজ্জায় যেন মাথা কাটা যাওয়ার অবস্থা হয় মুস্তাফিজের। বিষয়টিকে নিয়ে বেশ মজাই করেছেন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com