বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

রানা প্লাজা ক্ষতিপূরণ মামলা মার্কিন আদালতে নাকচ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:38 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আমেরিকার তিন বড় কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের যে মামলা করেছিলেন কয়েকজন ক্ষতিগ্রস্ত, এক মার্কিন আদালত তা খারিজ করে দিয়েছে। ওয়ালমার্ট, জে সি পেনি এবং চিলড্রেন্স প্লেসের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। মামলার বাদী ছিলেন রানা প্লাজার এক আহত শ্রমিক এবং নিহত এক নারী শ্রমিকের স্বামী। খবর এপি’র।

তারা অভিযোগ করেছিলেন, এই তিনটি কোম্পানি রানা প্লাজার কারখানায় শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে পারেনি।rana1-jugantor_11297_1461834302

কিন্তু ডেলাওয়ারের এক আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন। বিচারক বলেছেন, বাংলাদেশি আইন অনুযায়ী এরকম ক্ষতিপূরণের মামলা করতে হয় ঘটনার এক বছরের মধ্যে। এক্ষেত্রে বাদীরা মামলা করতে দেরি করেছেন।

বিচারক আরও বলেছেন, রানা প্লাজায় যেসব শ্রমিক কাজ করতেন, তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব কারখানার মালিকের। এক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে কেন এসব শ্রমিকের নিরাপত্তার দায় নিতে হবে, তা বাদী পক্ষ যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেননি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা বিশ্ববাসীকে নাড়া দেয়। এই ট্রাজেডিতে নিহত হয়েছিলেন ১১০০’র বেশি শ্রমিক।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com