বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

সাভারে ট্রেড সেন্টারে ফাটল, বসবাস নিষেধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:03 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

সাভারে সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট ট্রেড সেন্টারের চারতলা ছাত্রাবাস ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে ভবনে বসবাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের ৪ তলা ভবনের ছাত্রাবাসটি বৃহস্পতিবার (৫ মে) রাতে বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পরে পুলিশসহ স্থানীয় প্রশাসন ভবনটি পরির্দশন করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদীর জানান, গত রাতে একটি চারতলার ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটলের বিষয়টি বসবাসরত ছাত্রদের নজরে আসে। পরে তারা কর্তৃপক্ষকে জানালে বসবাসের জন্য ভবনটি বন্ধ ঘোষণা করা হয়। তবে নিরাপত্তার কারণে প্রতিষ্ঠান ও ভবনটি রাখা হয়েছে পুলিশি নজরদারিতে।

প্রতিষ্ঠানের কর্মকর্তরা জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষার পরে চূড়ান্ত প্রতিবেদন দিলে ভবনটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মঞ্জু দেওয়ান নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, জলাশয় ভরাট করে রাতারাতি ভবন তৈরির ফলে এই ধরনের ঝুঁকি দেখা দিচ্ছে। প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে কঠোর নজরদারি রাখলে ঝুঁকিপূর্ণ ভবন তৈরি করতে কেউ সাহস পেতো না।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com