চলতি এইচএসসি পরীক্ষায় একই বিষয়ে ভিন্ন কেন্দ্রে ভিন্ন ভিন্ন প্রশ্ন সরবরাহ করার মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষায়ও একই অবস্থা হবে কিনা-এ নিয়ে সংশয় দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। সিরাজগঞ্জ সরকারি রাশিদ্দাজ্জোহা মহিলা কলেজে এমন ঘটনার ঘটার পর শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ৪ মে বুধবার চলতি এইচএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি রাশিদ্দাজ্জোহা মহিলা কলেজের শিক্ষার্থীরা মওলানা ভাসানী কলেজ কেন্দ্রে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পদার্থ বিজ্ঞান ১ম পত্রের প্রশ্নে ২০১৬ সালের পাঠ্যসুচি মতে পরীক্ষা দেয়। কিন্তু একই দিন একই বিষয়ে সরকাররি ইসলামিয়া কলেজ এবং সিরাজগঞ্জ কালেক্টরেট কলেজের শিক্ষার্থীরা রাশিদাজ্জোহা কলেজ কেন্দ্রে ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নে পরীক্ষা দেয়। এতে তাদের পরীক্ষাও ভালো হয়। কিন্তু বিষয়টি শিক্ষার্থীরা বুঝতে পারে অনেক পরে। পরবর্তীতে এ সংবাদ নিজেদের মধ্যে জানাজানি হলে রাতেই ফেসবুকের মধ্যে একে অপরের প্রশ্ন আদান প্রদান করে জানতে পারে একই বিষয়ে ভিন্ন প্রশ্নে পরীক্ষা দিয়েছে তারা। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ভুক্তভোগী শিক্ষার্থীরা সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে এসে এমন ঘটনার কারণ জানতে চাইলে কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য এবং গণিতের শিক্ষক জাহাঙ্গীর আলম সকলের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভাগ্য ভালো না, তাই তোমরা নতুন সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছো। এখন আর কিছুই করার নেই। বেলা যতই বাড়তে থাকে শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগের পাল্লাও ভারি হতে থাকে। এ সময় রাশিদ্দাজ্জোহা মহিলা কলেজের উপাধক্ষ্য আব্দুল জাব্বার জানান,বিষয়টি ভুল বশত হয়েছে। এটির জন্য আমরা দুঃখিত। শিক্ষার্থীদের আগামী পরীক্ষাগুলো কীভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক হবে। বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়মেই হবে। তাহলে এমন ভুলের জন্য শিক্ষার্থীরা মাসুল দেবেন কেন, জানতে চাইলে কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক ও ইতিহাস বিভাগের শিক্ষক বদরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সে সময় কেউ কোনো অভিযোগ না করায় আমরাও পরীক্ষা নিয়ে ফেলেছি। তবে পরবর্তীতে যেন ভুল না হয় সে বিষয়ে আমরা সচেতন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com