ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রচারণার শেষ দিনে মুন্সিরহাট ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে এক কর্মী গুলিবিদ্ধসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, প্রচারণার শেষ দিনে মুন্সিরহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী কামরুল আলম মোল্লার (আনারস) সমর্থকরা একটি মিছিল বের করে। মিছিলটি মুন্সিরহাট বাজারে এলে দুবৃর্ত্তরা মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে। এতে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে সাতজন আহত হন। তবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ সংঘর্ষের ঘটনা স্বীকার করলেও কারো গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com