বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

স্পিকার–মন্ত্রী-এমপিদের ভাতা বেড়ে দ্বিগুণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:57 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের ও এমপিদের সম্মানী-ভাতা প্রায় দ্বিগুণ করে পৃথক তিনটি বিল পাস করেছে সংসদ।

বিলে স্পিকারের সম্মানী ৫৭ হাজার ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ১২ হাজার টাকা, ডেপুটি স্পিকারের সম্মানী ৫৩ হাজার ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ৫ হাজার টাকা, পূর্ণ মন্ত্রী  ও সমপর্যায়ের উপদেষ্টাদের সম্মানী ৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রী ও সমপর্যায়ের উপদেষ্টাদের সম্মানী ৪৭ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা, উপমন্ত্রীর সম্মানী ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা এবং সংসদ সদস্যদের সম্মানী ২৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫ হাজার টাকা করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দশম অধিবেশনের সমাপনী দিনে বৃহস্পতিবার এ সংক্রান্ত তিনটি বিল পাস হয়। বিলগুলো হলো, ‘স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৬’ ও ‘মেম্বারস অব পার্লামেন্ট (রিমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ এবং দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬।

আইনমন্ত্রী আনিসুল হক স্পিকার, ডেপুটি স্পিকার ও এমপিদের সম্মানী ও ভাতা বৃদ্ধির বিল দু’টি পাসের প্রস্তাব করেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সম্মানী ও ভাতা বৃদ্ধির বিল পাসের প্রস্তাব করেন সংসদ কার্যে মন্ত্রী পরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

2016_05_04_20_13_04_XX5SuVOkRAfWQX8tAKN9MOV91vB1AW_originalবিল দু’টির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটসহ জাতীয় বেতন স্কেল ঘোষণা করার কারণে সংশ্লিষ্ট বিল উপস্থাপন করা হলো।

আইনের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, নতুন হারের এই বেতন কার্যকর হয় গত বছরের ১ জুলাই থেকে। তবে ভাতা কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এর আগে ২০০৯ সালে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও এমপিদের বেতন বাড়ানো হয়েছিল।

কার কতো বাড়লো
স্পিকার: স্পিকারের মাসিক ১ লাখ ১২ হাজার টাকা সম্মানী পাবেন। স্পিকারের স্বেচ্ছাসেবী তহবিল ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১১ লাখ টাকা  এবং বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১৬ লাখ টাকা করা হয়েছে। এছাড়া স্পিকারের মাসিক ব্যয় নিয়ামক ভাতা ৮ হাজার থেকে বৃদ্ধি করে ১৩ হাজার টাকা, দৈনিক ভাতা এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হয়েছে।

ডেপুটি স্পিকার: ডেপুটি স্পিকারের মাসিক ১ লাখ ৫ হাজার টাকা সম্মানী পাবেন। ডেপুটি স্পিকার  স্বেচ্ছাসেবী তহবিল ৮ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লাখ টাকা এবং বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ৫ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৮ লাখ টাকা করা হয়েছে। এছাড়া দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করা হয়েছে।

মন্ত্রী-উপদেষ্টা : মন্ত্রিসভার সদস্যদের মধ্যে পূর্ণ মন্ত্রী  ও সমপর্যায়ের উপদেষ্টাদের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।  মন্ত্রীদের বিমানভ্রমণে বীমার সীমা ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ, স্বেচ্ছাধীন তহবিলের আকার ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা এবং দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, মন্ত্রীদের ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া মন্ত্রীরা বেসরকারি বাড়িতে বসবাস করলে বাসা ভাড়া পাবেন ৮০ হাজার টাকা। আগে এরপরিমাণ ছিল ৪৫ হাজার টাকা। তবে মন্ত্রীরা স্বেচ্ছায় বেসরকারি বাড়িতে বসবাস করলে এখন ২৫ হাজার টাকা ভাতা পান।

প্রতিমন্ত্রী : প্রতিমন্ত্রী ও সমপর্যায়ের উপদেষ্টাদের বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা করা হয়েছে। প্রতিমন্ত্রীদের ব্যয় নিয়ামক ভাতা ৪ হাজার থেকে বেড়ে সাড়ে সাত হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ক্ষেত্রে ভাতা ৪০ হাজার থেকে ৭০ হাজার, বিমানভ্রমণে বীমার সীমা ৫ লাখ থেকে ৮ লাখ, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে দুই হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিলের আকার ৩ লাখ বাড়িয়ে সাড়ে ৭ লাখ টাকা হচ্ছে।

উপমন্ত্রী : উপমন্ত্রীর বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া উপমন্ত্রীদের ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ভাতা ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা, বিমানভ্রমণে বীমার সীমা ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা এবং স্বেচ্ছাধীন তহবিলের পরিমাণ ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

এমপিদের ভাতা: বিলে সংসদ সদস্যদের বর্তমান মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫ হাজার টাকা, দৈনিক ভাতা ৩শ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫০ টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা, স্বেচ্ছাসেবী তহবিল ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৫ লাখ টাকা, মাসিক লন্ড্রি ভাতা ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১৫শ টাকা এবং ক্রোকারিজ-ইত্যাদি মাসিক ভাতা ৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৬ হাজার টাকা, নির্বাচনী এলাকার মাসিক খরচ ৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা, মাসিক পরিবহন খরচ ৪০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭০ হাজার টাকা, বার্ষিক অভ্রন্তরীণ ভ্রমণ খরচ ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া এমপিরা অফিস খরচ ৬ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা, যাতায়াত ভাতা অধিবেশনকালীন ২শ’ টাকা, অন্যান্য সময় ৭৫ টাকা হারে। অধিবেশনকালীন এলাউন্স ৮শ’ টাকা, বীমা সুবিধা ১০ লাখ টাকা, টেলিফোন ভাতা ৭ হাজার ৮শ টাকা, চিকিৎসাভাতা ৭শ’ টাকা পাবেন ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com