পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার তিনি। ব্যস্ত থাকেন কিন্তু পাঁচ বছরের ছেলেকে একাই সামলান ক্রিশ্চিয়ানো রোনালদো। সময় পেলে ফুটবলের টুকিটাকি শেখান। সাথে সেলফি কিভাবে তুলতে হয় তাও হাতে কলমে শিক্ষা দেন ছেলেকে।
ছোট্ট রোনালদোকে কিভাবে সেলফি তোলা শেখান তা নিজেই প্রকাশ করলেন এই তিনবারের ব্যালন ডি অর জেতার ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যম
সেই সেলফি প্রকাশও করলেন। ইন্সটাগ্রামের সেই ছবিতে তার ফলোয়ারদের অনুরোধে আরও কিছু ছবি পোস্ট করেছেন রোনালদো। সে সব ছবিতে ছেলে আর বাবাকে জিমনেশিয়ামে অনুশীলন করতে দেখা গেছে।

জিমনেশিয়ামে বাবা-ছেলের অনুশীলন। ছবিঃ ইন্সটাগ্রাম
ছেলেকে একেবারে ছোট থেকেই নিজের মত করে তৈরি করতে চান সিআর সেভেন রোনালদো। এ যুগে যখন-তখন সেলফি ক্লিক করাই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই সেলফি এক্সপার্ট না হলে চলবে কেন?
রোনালদো ছেলেকে নিয়ে দু’দুটি সেলফি তুলেছেন। একটি সেলফিতে রোনালদো আর তার পাঁচ বছরের ছেলে গম্ভীর মুখ করে আছে। দ্বিতীয় সেলফিতে অবশ্য বাপ-বেটা দু’জনেরই মুখে চওড়া হাসি। আর তা দেখে ইতিমধ্যেই ৭২২১ জন কমেন্ট করে বসেছেন!
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com