জাতীয় দলের বহুল আলোচিত পেসার মুস্তাফিজুর রহমান বিশ্ব বিখ্যাত মিডিয়া এএফপিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
সেখানে চমক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ইংরেজি না জানা মুস্তাফিজুর রহমান কথা বলেছেন তার মায়ের ভাষায়।
দোভাষী বুঝিয়ে দিয়েছেন মুস্তাফিজের ভাবনাগুলো। আইপিএল খেলতে গেলেও মুস্তাফিজের

হৃদয়ে রয়েছে বাংলাদেশ।
এএফপিতে দেয়া সাক্ষাৎকারে মুস্তাফিজুর রহমান বলেছেন, আমি বাংলাদেশের মান উজ্জ্বল করতেই ভারতের মাটিতে আইপিএল খেলতে এসেছি।
বার্তা সংস্থা এএফপির কাছে দেয়া সাক্ষাৎকারে মুস্তাফিজুর রহমান বলেন, আমি সব সময়ই আমার দেশের মাথা উঁচুতে দেখতে চাই। সেটা ক্রিকেটই হোক কিংবা অন্য কোনো খেলা হোক।
এখন মুস্তাফিজকে নিয়ে সবার আগ্রহ। এই বিষয়ে তিনি বলেন এটি আমার খুব ভালো লাগে। আমাকে নিয়ে মানুষের এত আগ্রহ তা ভাবতেই অবাক লাগে।
নিজ এলাকার মানুষের আগ্রহকে খুবই ভক্তির চোখে দেখেন বলে ওই সাক্ষাৎকারে জানান রহস্যবালক মুস্তাফিজুর রহমান।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com