সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

রিজার্ভ চুরির আরও ৫৩ লাখ ডলার ফেরত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:08 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আরও ৫৩ লাখ মার্কিন ডলার ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে বুধবার হস্তান্তর করেছে দেশটির ক্যাসিনো ব্যবসায়ী কিম অং।

এএমএলসির কাছে এর আগে আরও দুই দফা টাকা ফেরত দিয়েছেন ওই ক্যাসিনো ব্যবসায়ী। খবর ইনকোয়্যারারের।

সিনেট শুনানিতে কিম অং বলেছেন, এ টাকার উৎস সম্পর্কে তিনি কিছুই জানতেন না। যখন জানতে পারেন, এ টাকা চুরি করে আনা হয়েছে তখনই তিনি ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

কিম আরও বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের গোপন সুইফট কোর্ড জালিয়াতি করে এ টাকা তুলে নেয়ার সঙ্গে জড়িত চীনা নাগরিক গাও শুহুয়া এবং দিং জিজি।

kim-wong_11905_1462426517তারাই এ টাকা ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখায় চার ব্যবসায়ীর অ্যাকাউন্টে পাঠায়। ওই অ্যাকাউন্ট থেকে চুরির টাকার একটি অংশ তার কাছে আসে।

গত ৫ ফেব্রয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্টের গোপন কোর্ড ব্যবহার করে ১০ কোটি দশ লাখ মার্কিন ডলার তুলে নেয় হ্যাকাররা।

এর মধ্যে ৮ কোটি দশ লাখ মার্কিন ডলার পাঠানো হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখার চার বিশেষ অ্যাকাউন্টে। সেখান থেকে ক্যাসিনো  ব্যবসায়ীদের অ্যাকাউন্ট হয়ে চলে যায় জুয়ার বোর্ডে।

বাকি দুই কোটি ডলার পাঠানো শ্রীলংকাভিত্তিক একটি ব্সেরকারি স্বেচ্ছাসেবী সংস্থার নামে। কিন্তু প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় পেমেন্ট আটকে দেন ব্যাংক কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com