‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’ এমন একটি প্রবাদ রয়েছে। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে শতভাগ প্রমাণ মিলল এ প্রবাদের! রোনালদো-বেলরা গোল দিতে না পারলেও প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির খেলোয়াড় ফেমান্দো একটি গোল উপহার দিয়েছেন রিয়ালকে। দুই লেগ মিলে সেই গোলই লস ব্লাঙ্কসদের ফাইনালের খেলা নিশ্চিত করে দিয়েছে (১-০)!
এদিকে ফাইনালে উঠেও আফসোস থাকলো রিয়াল কোচ জিনেদিন জিদানের। ধার করা গোলে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার চেয়ে নিজেদের গোলে সেটা করতে পারলে বোধ হয় বেশি খুশি হতেন ফরাসি এই কিংবদন্তি। জানালেন, দ্বিতীয়ার্ধে রিয়াল একটি গোল পেতে পারত।
জিনেদিন জিদান বলেন, ‘আমি মনে করি, আমাদের অন্তত আরেকটি গোল পাওয়া দরকার ছিল। দ্বিতীয়ার্ধেই সেটা পেতে পারতাম। কিন্তু এটা সেমিফাইনাল। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত দুঃশ্চিন্তায় ছিলাম।’
রোমাঞ্চকর একটি সেমিফাইনাল উপহার দেয়ায় প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির প্রশংসা করতে ভুল করেননি জিদান। বলেন, ‘এক সপ্তাহ আগেও এই সিটিকে আমি দেখিনি। দ্বিতীয় লেগে তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। যদিও তারা খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি, তার পরও আমি বলব, সিটি দারুণ খেলেছে। তাদের রক্ষণভাগও ভালো পারফর্ম করেছে।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com