সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

কলেজ-বিশ্ববিদ্যালয়ে রোভার রেঞ্জার দল গঠন বাধ্যতামূলক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:41 pm, বুধবার, ৪ মে, ২০১৬

দেশের সরকারি বেসরকারি প্রত্যেক কলেজ, সমমান মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয়ে আবশ্যিকভাবে রোভার দল ও রেঞ্জার দল গঠনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।                                                                                    মঙ্গলবার মন্ত্রণালয়ের জারি এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে কমপক্ষে ছাত্রদের জন্য একটি রোভার দল এবং ছাত্রীদের জন্য একটি রেঞ্জার দল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্কাউটসের নিয়ম অনুযায়ী রোভার এবং গাইডের নিয়ম অনুযায়ী রেঞ্জার এর কার্যক্রম পরিচালনা করা হবে বলে মন্ত্রণালয়ের এ পরিপত্রে জানানো হয়েছে।

পরিপত্রে রোভার ও রেঞ্জার তহবিলের অর্থ সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যয় নিশ্চিত করার নির্দেশনা প্রদান করে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এ সংক্রান্ত নির্দেশনামা যথারীতি অনুসরণ করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

পরিপত্রে জানানো হয়, ছাত্র ও ছাত্রীদের নিকট থেকে মাথাপিছু ২০ টাকা রোভার স্কাউট ফি ও রেঞ্জার ফি বছরের শুরুতে সেশন চার্জের সঙ্গে আবশ্যিকভাবে আদায় করতে হবে। ছাত্রদের নিকট হতে আদায়কৃত টাকা রোভার তহবিলে এবং ছাত্রীদের নিকট হতে আদায়কৃত টাকা রেঞ্জার তহবিলে জমা করতে হবে।

ধার্যকৃত ২০ টাকার মধ্যে ছেলেদের নিকট হতে আদায়কৃত ১৫ টাকা প্রতিষ্ঠান প্রধান ও রোভার স্কাউট সম্পাদকের যৌথ স্বাক্ষরে রোভার তহবিল এবং মেয়েদের নিকট হতে আদায়কৃত ১৫ টাকা প্রতিষ্ঠান প্রধান ও রেঞ্জার গাইডের যৌথ স্বাক্ষরে রেঞ্জার তহবিল স্থানীয় ব্যাংকে সঞ্চয়ী হিসাবে জমা রাখতে হবে। অবশিষ্ট ৫ টাকা সংশ্লিষ্ট জেলা রোভার স্কাউটস সম্পাদক এবং নির্বাচিত জেলা গাইড কমিশনার বরাবর ক্রসড চেক/পে-অর্ডার মারফত জমা দিতে হবে।

রোভার দল ও রেঞ্জার ইউনিট পরিচালনাকারী প্রশিক্ষণ প্রাপ্ত প্রত্যেক রোভার লিডার এবং রেঞ্জার গাইডকে মাসিক ২০০ টাকা এবং উড ব্যাজধারী লিডার এবং ওয়ারেন্ট গাইডকে ২৫০ টাকা হারে সম্মানী দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com