প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০১৬, ১১:৩৪ পি.এম
প্রিয় টিপস: ১ মে, ২০১৬
![]()
টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।
সবচাইতে সহজ রান্না কী বলুন তো? কেউ কেউ বলবেন ভাত রান্না। উঁহু! ভাত রান্না মোটেও সহজ নয়। বিশেষ করে ঝরঝরে জুঁইফুলের মতো ধবধবে সাদা ভাত রান্না করাটা কোনো আনাড়ি রাঁধুনির কাজ নয়। কিন্তু গোপন একটা ট্রিক জানা থাকলে আপনিও কিন্তু ঝরঝরে সাদা ভাত রান্না করে ফেলতে পারবেন। কী সেই ট্রিক? চলুন দেখে আসি।
এই ট্রিক হলো, রান্নার আগে চাল ভিজিয়ে রাখা। অনেকেই চাল ধুয়ে সরাসরি পানিতে দিয়ে রান্না করে ফেলেন। কিন্তু ভাত রান্নার আগে এই চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, কমপক্ষে আধাঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এরপর এই চাল আরেকবার ধুয়ে তা থেকে পানি ঝরিয়ে তা রান্না করে ফেলুন। দেখবেন দারুন ঝরঝরে আর সাদা ভাত রান্না হয়ে গেছে। তবে হ্যাঁ, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না যেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube