বলিউডের আলোচিত প্রেমিক যুগল বিরাট ও আনুশকা। মাঝে তাদের মধ্যে শুরু হয় মান-অভিমাণ। তবে এবার নাকি সেই অভিমাণের বরফ গলতে শুরু করেছে। আবারও নাকি তারা কাছে আসার প্লান করছেন!
জানা গেছে, ব্যাটিংয়ে চূড়ান্ত ফর্মে ক্যাপ্টেন বিরাট। প্রতি ম্যাচেই ব্যাটে বলে মধুচন্দ্রিমা ঘটাচ্ছেন বিরাট। এবছরই হাসিল করেছেন জীবনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। একের পর এক রেকর্ড গড়ছেন ক্যাপ্টেন কোহলি। বাকি ছিল ভাঙা প্রেমের ইনিংসটা ফের

গড়া। হ্যাঁ। ঠিকই ধরেছেন। আুনশকার সঙ্গে প্রেমের ইনিংসটা জমিয়ে খেলা। তার প্রথম অধ্যায়টা বোধহয় শুরু হয়ে গেল।
বাউন্সি উইকেটে বিরাট ভালো পুল করেন। টার্নিং উইকেটে কব্জির মোচড়েও নজর কেড়েছেন। ইন সাইড আউট থেকে কভার ড্রাইভ বিরাট এক কথায়, 'মাশাল্লাহ্'। প্রেমে হোঁচট খাবেন, তা হয় নাকি? টুইটারে ফলো থেকে আনফলো থেকে ফলোইং।
উতরাই চড়াইতে কখন কীভাবে ব্যাট করবেন তার জানা। প্রেমেও অভিজ্ঞতা কাজে লাগিয়ে 'চলো আরও একবার ফিরে যাই' গেয়েই ফেললেন বিরাট। 'জো ওয়াদা কিয়া থা, নিভানা পরেগা', অভিমান ভাঙেনি আনুশকার, তবে বিরাট যে 'অন্যরকম', কতদিনই বা আর রাগ করে থাকা যায়!
শোনা যাচ্ছে বিরাট আনুশকার জন্ম দিন ১ মে থেকে প্রমের পাঠশালায় অন্য উপন্যাস লিখতে শুরু করেছেন। বিরাটকে আনুশকার ফলো, টুইটারে। বিরাটও ফলো করছেন আনুশকাকে। দু'জন দুজনকেই ফলো করছেন। তাহলে কি এবার গ্রীষ্মের দাবদাহেই বসন্ত এসে গেছে শোনা যাবে, বিরাটের রিংটোনে?
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com