বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রেদওয়ান রনি পরিচালিত “লাভেলো নিবেদিত আইসক্রিম” চলচ্চিত্রে চিরকুটের এর গান মুক্তি পাচ্ছে ২৬ এপ্রিল, ২০১৬ অনলাইনে (https://goo.gl/S8gyfM এবং http://www.popcornlive.tv/IceCreamTheFilm) সন্ধ্যা ৬টার পর থেকে। এছাড়াও দেশের সকল স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হবে এই গানটি শীঘ্রই।
গানটির শিরোনাম ‘ভালো থাকা মন্দ থাকা’ যার সুর, লেখা ও সংগীত আয়োজন করেছে চিরকুট। গানটিতে কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। থাকছে গানটিতে একটু ভিন্নতা যা দর্শকদের কিছু চমক দিবে আশা করা যাচ্ছে। সম্পর্কের নানাদিক নিয়ে নির্মিত ‘আইসক্রিম’ চলচ্চিত্রটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর মাত্র দুইদিন।
উল্লেখ্য, বহুল আলোচিত লাভেলো নিবেদিত আইসক্রিম চলচ্চিত্রটি কোনোপ্রকার কাঁটা-ছেড়া ছাড়াই সেন্সর কার্ড পেয়েছে, এখন শুধু মুক্তির অপেক্ষায়। আগামী ২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার চলচ্চিত্রটির শুভমুক্তির দিন ধার্য করা হয়েছে। চলচ্চিত্রটি পিংপং এন্টারটেইনমেন্ট, পপকর্ণ ফিল্মস এবং টপ অফ মাইন্ড- তিনটি প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত যার পরিচালনায় রয়েছেন জনপ্রিয় টিভি নির্মাতা এবং প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’- এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। ‘আইসক্রিম’- এর পরিবেশক হিসেবে কাজ করছে অভি কথাচিত্র, ইউটিউব চ্যানেল হিসেবে থাকছে টাইগার মিডিয়া এবং অনলাইন টিভি পার্টনার হিসেবে আছে পপকর্ণলাইভ.টিভি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com