প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের খেলতে গিয়েই পক্ষ-প্রতিপক্ষ-দলের কোচ-ক্রিকেট তারকা এক কথায় সকলের প্রশংসার পাত্রে পরিণত হয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রতিটি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ। বল করতে এসেই প্রতিপক্ষের রানের চাকা থামিয়ে দিতে বেশ পটু বাংলাদেশের এই কাটার মাস্টার। বিরাট কোহলি, গেইল কিংবা এবি ডি ভিলিয়ার্স সবাই

তার বলে নিরুপায় হয়ে উইকেট বিলিয়ে আসছেন। আন্দ্রে রাসেলের অবস্থা আরো করুণ। তাকে ক্রিজেই শুইয়ে দিয়েছেন মুস্তাফিজ।
ক্রিকেটের পাশাপাশি হাসি ঠাট্টা কিংবা মজা করতেও জুড়ি নেই মুস্তাফিজের। সতীর্থদের সঙ্গে অবসর সময়ে পুল খেলছেন। সুইমিং পুলে সাঁতার কাটছেন। খেলছেন ওয়াটার পোলো। মাত্র কয়েকদিনেই হায়দরাবাদের সকলের মধ্যমণিতে পরিণত হয়েছেন মুস্তাফিজ। এবার সতীর্থদের সঙ্গে কার্টিং রেসিং কারে চড়লেন মুস্তাফিজ।
ভারতের হায়দারাবাদের রেসিং এলাকাতে এবার কার্টিং রেসিং কারে চড়তে দেখা গেল মুস্তাফিজকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে ছবিটি পোস্ট দেন মুস্তাফিজ নিজেই। সেখানে তার দলের আরো দুজন সদস্যকেও দেখা যায় মেকো কার নিয়ে রেসিংয়ে অংশ নিতে। আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন মুস্তাফিজ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com