সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

এটিএম জালিয়াতিতে ৩ সিটি ব্যাংক কর্মকর্তা জড়িত: অর্থমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:05 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘এটিএম জালিয়াতির সঙ্গে দি সিটি ব্যাংকের তিন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এরা হলেন, সিনিয়র অফিসার মো. মকসেদ আলম, এভিপি মো. রেজাউল করিম ও এভিপি মো. রেফাত আহমেদ ভূইয়া।’

সোমবার (০২ মে) সংসদে  গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী’র এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।’ তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রী জানান।

এছাড়া দি সিটি ব্যাংক লিমিটেড অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে মর্মে ব্যাংকটি জানিয়েছে বলে অর্থমন্ত্রী বলেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com