বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

বিমানবন্দরে ৬টি ‘সোনার ডিম’ পাড়লেন যুবক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:25 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর কাছ থেকে ৩০ লাখ টাকা মূল্যমানের স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। নুরে আলম নামের ওই যাত্রীর পেট থেকে পায়ুপথে ৬টি সোনার বার বের করে আনা হয়।

মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান।

তিনি জানান, নুরে আলমের পাসপোর্ট নং বিবি ০৭৫০৭৫০। তিনি সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওডি ১৬২ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের ৬ নম্বর বেল্ট থেকে ব্যাগ নিয়ে আনমনে বের হয়ে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে দেহ তল্লালি করে। এসময় তার ব্যাগ থেকে ১শ’ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। পরে তার শারীরিক অবস্থা দেখে সন্দেহ হলে ভেতরের কক্ষে নিয়ে চার গ্লাস পানি পান করানো হয়। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর পায়খানার বেগ পেলে বাথরুমে নেয়া হয়। তখন তিনি সবুজ টেপে মোড়ানো তিনটি বস্তু বের করে দেন। ওই বস্তু তিনটি থেকে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি আরো জানান, নুরে আলম খুলনার জাকির খানের ছেলে। সে গত কয়েক মাসে অনেকবার মালয়েশিয়া যাতায়াত করেছেন বলে তার পাসপোর্ট থেকে জানা যায়। এসময় ওই যাত্রীর ব্যাগ থেকে ১শ’ মিলিলিটার যৌন উত্তেজক জেলও উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com