বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

দ্বিগুণ হচ্ছে কোম্পানি নিবন্ধনসহ বিভিন্ন ফি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:41 am, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

কোম্পানি নিবন্ধনসহ বিভিন্ন ধরনের ফি দ্বিগুণ করে কোম্পানি আইন, ১৯৯৪-এর তফসিল-২-এ উল্লিখিত ফি (কর বহির্ভূত রাজস্ব) পুননির্ধারণ প্রস্তাব অনুমোদন করেছেন মন্ত্রিসভা।

2016_04_18_13_26_22_PJ74OFCSkXNYkDNYb3QQLjjy4lMRHH_originalসোমবার (২ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেসব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০০৭ সালে তফসিলটি যখন পুনর্বিন্যাস করা হয়। এরপর ৮ বছর পর এটা আবার পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। পরিবর্তনের ফলে বলা যায় ফি দ্বিগুণ করার কথা বলা হয়েছে।
তিনি বলেন,  বর্তমানে এ খাত থেকে সরকারের আয়  ৭০ কোটি টাকা। আইনটি অনুমোদন হওয়ায় এখন পাওয়া যাবে ১৫০ কোটি টাকা।’

শফিউল আলম বলেন, ‘শেয়ার মূলধন সম্পন্ন কোম্পানির নিবন্ধন ফি ৩৬০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। আর শেয়ার মূলধন ২০ হাজার টাকার বেশি ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি ১০ হাজার টাকা জন্য ফি ১৮০ টাকা থেকে ৩৫০ টাকা করা হয়েছে।’

তিনি বলেন, ‘সংঘ স্মারকের ফি ৩০০ টাকার জায়গায় ৬০০ টাকা করা হয়েছে। এছাড়া অন্যান্য দলিলের ফি ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা। সাধারণ ক্ষেত্রে নথিপত্র পরিদর্শন ও সত্যায়িত অনুলিপির জন্য ফি ১০০ টাকার স্থলে ২০০ টাকা করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোম্পানি আইনের অধীন প্রয়োজনীয় বা অনুমোদিত কোনো কিছু রেজিস্ট্রারের মাধ্যমে লিপিবদ্ধ করানোর ফিস ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। আর রিসিভার নিয়োগ নিবন্ধন ফি ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০০ টাকা করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com