ভারতীয় ওপেনার রহিত শর্মার ২৯ তম জন্মদিন ছিল গত শনিবার। আর তাতে অভিনব এক কায়দায় তাকে অভিনন্দন জানালেন পূর্বসুরী বীরেন্দ্র শেবাগ।
রোহিতকে অভিনন্দন জানাতে টুইটারকে বেঁছে নেন শেবাগ। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে একের পর এক টুইট করতে থাকেন রোহিত শর্মাকে কেন্দ্র করে।
এই রোহিত শর্মাই ওয়ানডে ক্রিকেটে ২১৯ রানের রেকর্ড ভেঙে ফেলেন। রোহিতের ২৬৪ রানই এখন ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এই প্রসঙ্গে টেনে প্রথমে এক দফা অভিনন্দন জানান শেবাগ।
একদিনে রোহিতকে নিয়ে শেবাগের যত টুইট। ছবি: সংগৃহীত
এরপর চলতে থাকে তার ‘হিউমার সেন্স’। এক টুইটে শেবাগ লিখেছেন, ‘রোহিতের জন্ম হলে ডাক্তার বলেছিল – অভিনন্দন, আপনাদের ঘরে প্রতিভার জন্ম হয়েছে।’
রোহিতের প্রতিভায় শেবাগ এতটাই মুগ্ধ যে লিখেছেন, ‘রোহিতকে ব্যাট করতে দেখলে আনন্দ লাগে, মনে হয় প্রতিভার ঝড় বয়ে যাচ্ছে। চলো রোহিতের জন্য টুইটারে পার্টি দেই। এতো টুইট করি যে টুইটারের সার্ভার ডাউন হয়ে যায়।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com