গঠিত হচ্ছে ফ্রিল্যান্স চিত্রগ্রাহকদের সংগঠন। এ লক্ষ্যে মে দিবসে শিল্পকলায় এক হচ্ছেন তারা। এর আগে চলতি বছরের ১৪ এপ্রিল ফ্রিল্যান্স চিত্রগ্রাহকদের একটা বড় অংশ যারা টেলিভিশন মিডিয়ায় কাজ করেন তারা একত্রিত হয়েছিলেন। উদ্দেশ্য, ফ্রিল্যান্স চিত্রগ্রাহক কমিউনিটি গঠনের ব্যাপারে একমত হবেন। তবে, অনেকই সে সভায় উপস্থিত হতে না পারায় শ্রমিক দিবসকে উপলক্ষ্য করে ফের সংগঠিত হচ্ছেন তারা।
এ মিলনমেলায় শিল্পকলা একাডেমী সেমিনার হলে ফ্রিল্যান্স চিত্রগ্রাহক কমিউনিটি গঠনের জন্য আলোচনা করা হবে।
এ ব্যাপারে মেহদী রনি বলেন, আমরা টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন, ডকুমেন্টারি, যা কিছু দেখি সেগুলো নির্মানের পেছনে একজন চিত্রগ্রাহক বা সিনেমাটগ্রাফার এর ভুমিকা অপরিসীম। সিনেমাটোগ্রাফি ও চিত্রগ্রাহকদের বিভিন্ন সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্যই এ সেম্মেলনের ডাক দিয়েছি আমরা।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com