ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আম্পায়ারের সঙ্গে আদবের বরখেলাপ করে করে তিরস্কৃত হলেন ভারতের অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ ভাব প্রকাশ করেন গুজরাট লায়ন্সের জাদেজা। এতে আইপিএল-এর আচারণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে শাস্তি দেয়া হল।
পাঞ্জাবের বিপক্ষে ইনিংসের ১১তম ওভারে অক্ষর পাটেলের বলে জাদেজাকে আউট দেয়া হয়। আম্পায়ারের সিদ্ধান্তে স্পষ্টভাবে নিজের রাগ প্রকাশ করেন এই অল রাউন্ডার।
এ বিষয় এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জাদেজা লেভেল-১ অপরাধ সংগঠনের কথা স্বীকার করেছেন এবং তাকে দেয়া শাস্তি মেনে নিয়েছেন। আইপিএল-এর আচারণ বিধির লেভেল-১ অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং এটা মেনে নিতে খেলোয়াড়রা বাধ্য।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com