সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ফুলবাড়িতে স্বামীর জনপ্রিয়তায় জিততে চান ফজিলাতুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:23 am, সোমবার, ২ মে, ২০১৬

জেলার ফুলবাড়ী উপজেলায় চতুর্থ ধাপে তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামীর জনপ্রিয়তাকে পুঁজি করে  জিততে চান একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ফজিলাতুন নেছা।

তিনি শিমুলবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ওই ইউনিয়নে টানা তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মৃত. স্বামী রমজান আলী মণ্ডলের স্ত্রী তিনি।

এর আগে তিনি  উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আগামী ৭ মে ওই ইউনিয়নে নির্বাচন হবে। ফজিলাতুননেছা ছাড়া এ অঞ্চলে আর কোনো নারী প্রার্থী না থাকায় তাকে নিয়ে ভোটারদের বেশ কৌতুহল।

সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়ে ফজিলাতুননেছা মণ্ডল (ঘোড়া প্রতীক) ছাড়াও শিমুলবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলের ইউনিয়ন কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এজাহার আলী (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলের ইউনিয়ন কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান শরিফুল আলমসোহেল (মোটরসাইকেল প্রতীক) এবং জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সদস্য নজরুল ইসলাম (চশমা প্রতীক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয়রা বলেন, ফজিলাতুন নেছার স্বামী মরহুম রমজান আলী মণ্ডল উপজেলা জাতীয়পার্টির সাবেক সভাপতি এবং শিমুলবাড়ী ইউনিয়নের টানা তিনবারের সফল চেয়ারম্যান ছিলেন। রমজান আলী মণ্ডলের মৃত্যুর পর তার জনপ্রিয়তার ধারাবাহিকতায় ফজিলাতুন নেছা ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। এবার তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবেন। এর জন্য তিনি এলাকার নারীদের নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা, দৌড়ঝাঁপ ও ভোটাদের দুয়ারে ঘুরতে শুরু করেছেন।

2016_05_02_10_37_32_BAKppuY1Q3LKWV9YrdETJ0RIDgatpi_originalস্বাধীনতার ৪৫ বছরেও ফুলবাড়ী উপজেলায় কোনো নারী ইউপি চেয়ারম্যান প্রার্থীর দেখা মেলেনি। তবে এবার সেই রেকর্ড ভেঙে একজন সাহসী ও প্রতিবাদী নারী শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিন পুরুষ হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন।

ফজিলাতুন নেছা জানান, পেশায় তিনি একজন স্কুলশিক্ষক হলেও স্বামী জনপ্রতিনিধি হওয়ার কারণে তাকে এ পেশা ছেড়ে গৃহস্থালী সামলিয়ে স্বামীর পাশাপাশি তাকেও জনসেবামূলক কাজ করতে হয়েছে। এ কারনে তিনি সাধারণ মানুষের কাছাকাছি আসতে পেরেছেন।

তিনি নিজেকে সফল মজিলা ভাইস চেয়ারম্যান দাবি করে জানান, নির্বাচিত হলে তার স্বামীর মতো এলাকার ব্যাপক উন্নয়ন করবেন। সেইসঙ্গে দুর্নীতি অনিয়ম, এলাকায় বাল্যবিয়ে রোধ এবং পিছিয়ে পড়া নারীদের জন্য কাজের সংস্থান করবেন। আমি যেখানে যাচ্ছি সেখানেই ভোটারদের সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উপজেলার ছয়টি  ইউনিয়নের মধ্যে তিনটিতে (শিমুলবাড়ী, নাওডাঙ্গা ও বড়ভিটা) ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে। এই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৯৩ জন এবং সংরক্ষিত নারী পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকী তিন ইউনিয়নের (ফুলবাড়ী সদর,কাশিপুর ও ভাঙ্গামোড়) সঙ্গে অধুনালুপ্ত দাশিয়ারছড়া ছিটমহলের বিভিন্ন এলাকা যুক্ত হওয়ায় ভোটার এলাকা পুর্নবিন্যাসের কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com