ক্রিকেটারদের বোলিং অ্যাকশন নিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছে পাকিস্তান। দলটির বেশ কয়েক জন তারকা বোলার বোলিংয়ে সমস্যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছেন। তাই এবার নিজ দেশে বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য ল্যাব তৈরি করছে দেশটি।
ল্যাব নির্মাণের জন্য লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্স (এলইউএমএস) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এর ফলে আগামী তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয়টিকে ল্যাব তৈরি করতে ৪ লাখ ৬০ হাজার ডলারের যন্ত্রপাতি সরবরাহ করবে পিসিবি। জাতীয় ক্রিকেট একাডেমিতে দীর্ঘ ৮ বছর যাবৎ এই যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে আছে।
পাকিস্তান ক্রিকেট দলের বোলিং সমস্যা দূর করার লক্ষ্যে এই ল্যাব তৈরি করছে পিসিবি। তবে ক্রীড়া বিজ্ঞান ও বায়োমেকানিকস অধ্যয়ন বিষয়ক বিশেষজ্ঞের অভাব রয়েছে দেশটিতে। বিশ্ববিদ্যালয় ও পিসিবি আগামী জুন থেকে এই প্রকল্প চালু করতে যাচ্ছে।
পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যেহেতু যন্ত্রপাতিগুলো গত আট বছর ধরে বেকার বসে আছে, তাই এগুলো ফেলে রেখে নষ্ট করার চেয়ে বিশ্ববিদ্যালয়টির মাধ্যমে কাজ করানো ভালো।’
‘পিসিবি ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিষয় কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে তারা একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে যন্ত্রপাতি ব্যবহার করার অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু যখন পিসিবি চাইবে তা ফেরত নিতে পারবে।
সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় সংগঠনটি লাভবান হতে পারবে। পিসিবি বায়োমেকানিকস ল্যাবরেটরি ব্যবহার করতে পারবে। অন্যদিকে ল্যাবে এ বিষয় অনেক গবেষণা করে বিশ্ববিদ্যালয় লাভবান হবে।’ পিসিবির পক্ষ থেকে এটাই জানানো হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com