মুস্তাফিজকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ আগ্রহ। আইপিএল এর প্রথম ম্যাচই ঝলক দেখিয়ে তা বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকে একের পর এক চলছে রেকর্ড আর চমক। দিন দিন নিজেকে আরও উন্মোচিত করছেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন মুস্তাফিজ। হায়দারাবাদের খেলার দিন সবাই বসে পড়েন মুস্তাফিজের খেলা দেখতে।
শনিবারও এর ব্যতিক্রম হয়নি। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শনিবার রাতের খেলা চলাকালে নিজের ফেইসবুক টাইমলাইনে স্ট্যাটাসে মুস্তাফিজের প্রতি ভালোবাসার কথা জানান দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘‘মুস্তাফিজ!!! তিন ঘণ্টা বসে আছি টিভির সামনে, ওর ২৪ টা বল দেখার জন্যে।’’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com