বাংলাদেশের মুস্তাফিজুর রহমান শুধু কাটার মাস্টার নন, তিনি স্লোয়ার স্পেশালিস্টও বটে। আইপিএলে তার বল খেলতে গিয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানরা বুঝতে পারছেন না তার স্লোয়ার ডেলিভারিগুলো। এবারের আইপিএলের সেরা বোলার বলা হচ্ছে বাংলাদেশের বাঁ হাতি ফাস্ট বোলার মুস্তাফিজকেই। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইন বলেছিলেন যে তিনি মুস্তাফিজের মধ্যে ক্রিকেট কিংবদন্তী ওয়াসিম আকরামকে দেখতে পান।
এবার কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্বে থাকা সেই ওয়াসিম আকরামের মতে টি-টোয়েন্টি ফরম্যাটের

জন্য একজন পেসারের বোলিংয়ে যা যা প্রয়োজন তার সবই আছে মুস্তাফিজের মধ্যে আর সেজন্যই সে খুবই সফল একজন পেসার। টি-টোয়েন্টিতে সফলতার জন্য পেসারদের মুস্তাফিজকে অনুসরণ করা প্রয়োজন সেই ইঙ্গিতই দিলেন তিনি।
ইংল্যান্ডের ডেইলি মেইলে প্রকাশিত একটি সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে সফল হওয়ার জন্য একজন পেসারের দরকার বৈচিত্র্য। শুধু পেস আপনাকে অনুমান সাধ্য বোলার বানিয়ে দেবে। এই কারণে অনেক বোলারকে স্লোয়ার, স্লোয়ার বাউন্সার ও কাটার করতে দেখা যায়। এই ফরম্যাটে এটা কাজে আসে।
অনেক বছর ধরে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের বিপক্ষে মারাত্মক পেস ব্যবহার করা আকরাম স্বীকার করে বলেন যে, টি-টোয়েন্টি ফরম্যাটে পেসারদের পেসের চেয়ে বৈচিত্র্যের জন্য বেশি কাজ করতে হবে। আর এই কারণেই বাংলাদেশের মুস্তাফিজ খুবই সফল।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পরই থেকেই তুমুল আলোচনায় মুস্তাফিজ। আর আইপিএলে কাটার, স্লোয়ার, ইয়র্কার, গতি বৈচিত্র্যে সব ব্যাটসম্যানের নাভিশ্বাস তুলে ফেলছেন ২০ বছরের এই বোলার। ৬ ম্যাচে ৬.১৮ ইকোনোমি রেটে ৭ উইকেট শিকার করেছেন। সেরাদের মধ্যে ইকোনোমিতেও তিনি সেরা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com