সুন্দরবন পূর্বাঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, সুন্দরবনের পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় চতুর্থ দফায় লাগা আগুন নিভে গেছে। আগুন নেভানোর কাজ শেষে ফায়ার সার্ভিসের খুলনা, বাগেরহাট ও মোড়েলগঞ্জের তিনটি ইউনিট অগ্নিকাণ্ডের স্থান ছেড়েছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখনো ঘটনাস্থলে আছে।
এদিকে সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় খলিলুর রহমান হাওলাদার (৩৫) নামের একজনকে আটক করেছে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com